ট্রাফিক নিয়ন্ত্রণে স্কুটি পেলেন ২২ নারী সার্জেন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ১৪:৩১আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ১৫:১৪

স্কুটিতে নারী সার্জেন্টরা রাজধানীতে ট্রাফিক শৃঙ্ক্ষলা নিয়ন্ত্রণে ২২ নারী সার্জেন্টকে স্কুটি (এক ধরনের মোটরসাইকেল) দেওয়া হয়েছে। রবিবার ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তাদের হাতে এই মোটরসাইকেল তুলে দেন।

ডিএমপি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১৪ আগস্ট (রবিবার) থেকে মহানগরীতে ট্রাফিক শৃঙ্ক্ষলা নিয়ন্ত্রণে নারী সার্জেন্টরা স্কুটি ব্যবহার করবেন। ইতোমধ্যে তাদের এ বিষয়ে ১৫ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।’ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রাথমিক পর্যায়ে ২২ নারী সার্জেন্ট এ স্কুটি ব্যবহার করবেন এবং রাজধানীর বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবেন। যেখানে নারী সার্জেন্ট প্রয়োজন পড়বে, সেখানে এই স্কুটি ব্যবহার করে নারী সার্জেন্টরা দ্রুত পৌঁছাতে পারবেন। এর মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নারীবান্ধব ও শিশুবান্ধব সেবার মান আরও বেগবান হবে। বিশ্বের বিভিন্ন দেশে ট্রাফিক ব্যবস্থায় স্কুটি ব্যবহার করা হয়। বাংলাদেশে প্রথমবারের মতো স্কুটি ব্যবহার শুরু হলো।’

/এনএল/এআরএল/

আরও পড়ুন: 

'গুলশান হামলায় হাসনাতের জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে'

সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের