অপচয় রোধে নগরবাসীকে সচেতন হতে হবে: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৬, ২০:৪৪আপডেট : ১৪ আগস্ট ২০১৬, ২০:৪৪

সাঈদ খোকন পানি ও বিদ্যুতের অপচয় রোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। রবিবার নগরীর ঠাটারীবাজারের (৩৮ নম্বর ওয়ার্ড) বনগ্রাম জামে মসজিদ সংলগ্ন পানির ট্যাংকির কাছে নবনির্মিত পানির পাম্প উদ্বোধনকালে মেয়র একথা বলেন।
মেয়র বলেন, পানি ও বিদ্যুৎ মূল্যবান সম্পদ। এগুলো ব্যবহারে আমাদের মিতব্যয়ী হতে হবে। দৈনন্দিন ব্যবহারের সময় কল খুলে রেখে কাপড় ধোয়া, সেভ করা, থালাবাসন ধোওয়ার মধ্য দিয়ে ব্যাপক পানির অপচয় হয়। এসব রোধে সবাইকে সচেতন হতে হবে।
ভূগর্ভ থেকে পানি তোলা অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে মেয়র আরও বলেন, এর ফলে ভূমি অভ্যন্তরে শূন্যতা সৃষ্টি হয় এবং এটা ঝুঁকির সৃষ্টি করে। প্রয়োজনে বৃষ্টির পানি সংরক্ষণ করে পরিশোধনের মাধ্যমে পানি ব্যবহার করতে হবে।

ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে পানির পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে পার্শ্ববর্তী ওয়ার্ডের কাউন্সিলর, আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্থানীয় নেতা, ঢাকা ওয়াসা ও সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মেয়র পানির পাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়

/ওএফ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম