বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বিপদে ফেলতে অশুভ শক্তি তৎপর হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
নাসিম বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধস্ত দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন এই অশুভ শক্তি তখনই (১৯৭৫ সালে) আঘাত এনেছিলো। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন বাংলাদেশকে ক্রমশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছেন ঠিক তখনই বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।
জঙ্গিদের এদেশের মানুষ বর্জন করেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, জঙ্গিদের দেশের মানুষ ভয় পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে জঙ্গিদের বিরুদ্ধে জাতীয় ঐক্য হয়ে গেছে। তাই তো জঙ্গিদের জানাযায় এদেশের মুসলমানরা অংশ নেয় না। মা-বাবাও তার জঙ্গি সন্তানের লাশ পর্যন্ত নিতে চায় না।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএর মহাসচিব অধ্যাপক ডা. এম. ইকবাল আর্সলান।
- বঙ্গবন্ধুকে হত্যার আগে অস্বাভাবিক নৈশ প্যারেড হয়
- বঙ্গবন্ধুর খুনিদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছিল সামরিক শাসকরা
/জেএ/এমও/








