ব্যক্তিকে হত্যা করলেও তার আদর্শ ধ্বংস করা যায় না: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৬, ১৯:৫৮আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:১৬

শোকসভায় বক্তব্য রাখছেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন কুলাঙ্গাররা জাতির জনককে সপরিবারে হত্যা করে ইতিহাস থেকে তার নাম মুছে ফেলতে চেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, কিন্তু তারা জানে না, কোনও ব্যক্তিকে হত্যা করা গেলেও তার আদর্শ ও চেতনা ধ্বংস করা যায় না। বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে নগরভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সিটি করপোরেশন ও করপোরেশন শাখা শ্রমিক কর্মচারী লীগ আয়োজিত সাঈদ খোকন বলেন, এক সময়ের খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ স্বয়ংসম্পূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা চললেও দেশ এগিয়ে চলছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। এই উন্নয়ন ও অগ্রযাত্রা অনেকের গাত্রদাহের কারণ। তাই তারা নিষ্ঠুরভাবে নিরীহ মানুষকে হত্যা করে অগ্রগতির এ ধারাকে স্তব্ধ করতে চায়। তিনি বলেন, মৃত্যুভয় মানুষের জীবনের স্বপ্নকে স্তব্ধ করতে পারবে না।
অনুষ্ঠানে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতা শুকুর মাহমুদ, ফজলুল হক মন্টু, হুমায়ুন কবীর, সামসুল আলম বকুল, আহসান হাবিব মোল্লাসহ ডিএসসিসি’র শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান ভূইয়া, আবদুর রশীদ, মো. ইব্রাহীম, মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। 

এর আগে কবি নজরুল কলেজের উদ্যোগে আয়োজিত অনুরূপ এক সভায়ও মেয়র প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এ সময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রাকিব হাসান সোহেল, কলেজ অধ্যক্ষ প্রফেসর নুরুন্নাহার প্রমুখ বক্তৃতা করেন।

/ওএফ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম