রুহুল কবির রিজভী কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১১:৩৭আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১১:৪৪

রুহুল কবির রিজভী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে  নাশকতার পাঁচ মামলায় জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার সকালে রিজভী আইনজীবী মো.সানাউল্লাহ মিয়ার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হোসেন মোল্লা পল্লবী থানার দুই মামলা ছাড়াও রমনা, মতিঝিল এবং খিলগাঁওয়ে নাশকতার মামলায় জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ পাঁচটি মামলায় রিজভীর বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল।
এদিকে, যাত্রাবাড়ী থানায় খালেদা জিয়া ও রুহুল কবীর রিজভীসহ ৩৭ জনের বিরুদ্ধে করা মামলায় রিজভী পূর্ব শর্তে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এছাড়া খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে আসতে না পারায় তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া সময় চেয়ে আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৩ অক্টোবর খালেদা জিয়াসহ সবাইকে হাজির হওয়ার নির্দেশ দেন।  
আরও পড়তে পারেন: মাদ্রাসায় পাসের হার ৮৮. ১৯, কারিগরিতে ৮৪. ৫৭

/এসআইটি/এআর/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম