‘দায়িত্ব পালনকালে আহত হলে পুলিশ সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০১৬, ১৭:১১আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:১৪

মোহাম্মদ নাসিম দায়িত্ব পালনকালে কোনও পুলিশ সদস্য আহত হলে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি  বলেন, বেসরকারি হাসপাতালগুলোতে তাদের ৫০ শতাংশ কমিশন দেওয়ার ব্যবস্থা করা হবে। যেসব হাসপাতাল এই সুবিধা দেবে না, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইনের শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।
দেশে বিভিন্ন সময়ে পুলিশের ভূমিকার প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় থেকে বর্তমান সময় পর্যন্ত সব গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ সদস্যরা জীবন দিয়ে দেশের জন্য অবদান রেখেছেন। ২০১৩-১৪ সালে নিজেদের জীবন দিয়ে জ্বালাও-পোড়াও বন্ধ করেছে। গুলশানে জঙ্গি হামলা ও শোলাকিয়ায় ঘটনায় পুলিশ জীবন দিয়ে নিজের গৌরব তুলে ধরেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশের আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোকলেসুর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জমান মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
/জেএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম