ইসলামের অপব্যাখ্যা রুখতে মেসেজিং সেন্টার চালু করবে ওআইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৬, ০০:২০আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০১:০০

এ এইচ মাহমুদ আলী (বামে), আইয়াদ আমিন মাদানি

ইসলামের বিষয়ে সন্ত্রাসীদের দেওয়া অপব্যাখ্যার বিরুদ্ধে সবাইকে সতর্ক করতে একটি মেসেজিং সেন্টার চালু করবে অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি)। সংস্থাটির মহাসচিব আইয়াদ আমিন মাদানি জানিয়েছেন, আগামী অক্টোবর মাসে মেসেজিং সেন্টারটির উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার বিকালে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করার পরে আইয়াদ আমিন মাদানি এই তথ্য জানান।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে এ এইচ মাহমুদ আলী ও মাদানি সন্ত্রাসবিরোধী কার্যক্রমে ওআইসি কী ধরনের ব্যবস্থা নিচ্ছে তা নিয়ে আলোচনা করেন। তারা মৌলবাদী ও সন্ত্রাসীদের অপপ্রচার ঠেকানোর ওপর তাগিদ দেন।

বৈঠকে গুলশানে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য  ওআইসি মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। উত্তরে মহাসচিব তার সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছে তার নিন্দা জানান এবং জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা নির্মূলে বাংলাদেশ সরকার যে ব্যবস্থা নিচ্ছে তার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। 

/এসএসজেড/এনএস/টিএন/

আরও পড়ুন: মানবতাবিরোধী অপরাধ নয়, কিস্তি না দেওয়ায় সাঈদীর প্লট বাতিল

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম