দারিদ্র্য বিমোচন উৎসব ১৭ অক্টোবর: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৬, ১৬:২৯আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৬:৩০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাংলাদেশ আগামী ১৭ অক্টোবর দারিদ্র্য বিমোচন উৎসব উদযাপন করবে। এ উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সোমবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ডেন্টাল সোসাইটির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
মন্ত্রী বলেন, এ উৎসবের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত ৪৫ বছরে কীভাবে আমরা দেশ থেকে দারিদ্র্য বিমোচন করছি, তা বিশ্ববাসীকে জানানো হবে। তিনি বলেন, ইতোমধ্যে এ উৎসবের মূলপ্রবন্ধ উপস্থাপনের জন্য অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি সময় মেলাতে পারেননি। তবে অস্ট্রেলিয়ার একজন সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আশা করা হচ্ছে, তিনি উৎসবে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন।
/এসআই/এসএনএইচ/এবি/

আরও পড়ুন
মুক্তিযুদ্ধ ও জাতির জনককে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন

২১ আগস্ট হামলার আগে তারেক ১০ মাস ধানমন্ডিতে ছিল: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম