আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় মোস্তাকের মতো জিয়াউর রহমানও জড়িত ছিলেন। তিনি বলেন, ‘জড়িত থাকার বহু প্রমাণও আমাদের কাছে আছে।’
সোমবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ ওই সভার আয়োজন করে।
মাহবুব উল আলম হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, গতকাল আপনি বলেছেন, ২১ আগস্টের ঘটনা ইতিহাসের কলঙ্ক। হামলার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পল্টন থানায় গিয়েছিলো মামলা করতে। তাকে তিন ঘণ্টা বসিয়ে রেখে বলা হলো, উপরের নির্দেশ নেই। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার উপর হামলার ঘটনায় সংসদে নিন্দা প্রস্তাবও আনা হয়নি।’
মির্জা ফকরুলের উদ্দেশে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আপনার নেত্রী বলেছিলেন, ওই গ্রেনেড শেখ হাসিনা ভ্যানেটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলেন। সে দিন আপনি কোথায় ছিলেন? কী করে আপনি সেই নেত্রীর সঙ্গে এখনও রাজনীতি করেন। আপনার লজ্জা করে না?’
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য এস এম কামাল হোসেন, শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ফজলুল হক মন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
/ইএইচ/এআরএল/
আরও পড়ুন:








