মানবাধিকার কমিশনের অভিযোগ নেওয়া ও নিষ্পত্তি বিষয়ে জানতে চান হাইকোর্ট

বাংলা টিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৬, ১৮:১৬আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৮:১৬

 হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনে কীভাবে অভিযোগ নেওয়া হয় এবং কোন প্রক্রিয়ায় তা নিষ্পত্তি হয়, সে বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান এবং বর্তমান চেয়ারম্যান কাজী রিয়াজুল হকসহ ১৫ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ আগস্ট) বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একই সঙ্গে জাতীয় মানবাধিকার কমিশনে অভিযোগকারী ফায়ার সাভিসের কর্মচারী মোজাম্মেল হকের অভিযোগের নিষ্পত্তির সব নথি আদালতে দাখিল করতে বলেছেন উচ্চ আদালত।

রিটকারী এই ফায়ার সার্ভিসের কর্মচারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুল হালিম। রিট বিষয়ে তিনি বলেন, মোজাম্মেল হক ২০১২ সালে জাতীয় মানবাধিকার কমিশনে একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বলা হয়, তৎকালীন ফায়ার সার্ভিসের মহাপরিচালক এবং মোজাম্মেল হকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার ওপর নির্যাতন চালান এবং বিভিন্নভাবে হয়রানি করেন। মানবাধিকার কমিশনে তিনি অভিযোগ দাখিল করলে কমিশনের তৎকালীন চেয়ারম্যান ড. মিজানুর রহমান অভিযোগটি তদন্তের জন্য ফায়ার সার্ভিসের মহাপরিচালককেই নির্দেশ দেন, যার বিরুদ্ধে অভিযোগ তাকেই তদন্তের নির্দেশ দেওয়ায় মানবাধিকার কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে।

বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হলে ২০১৩ সালে হাইকোর্ট জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে একটি রুল জারি করেছিলেন। যথাযথ প্রক্রিয়ায় ওই রুলের জবাব না দেওয়ায় আজ আদালত ফের রুল জারি করেন।

/ইউআই/এবি/

আরও পড়ুন
আরও একটি কয়লা বিদ্যুৎকেন্দ্রের অনুমোদন

নারী জঙ্গি বানানোর তিন কৌশল!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের