দীপন হত্যা মামলার প্রধান আসামি শামীমের ছয়দিনের রিমান্ড মঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৬, ১৬:০০আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৬:০০

মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরানের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আহসান হাবীব এ রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে  তিনি এ রিমান্ড ১০ কার্য দিবসসের মধ্যে কার্যকর করতে মামলার তদন্ত কর্মকতাকে নির্দেশ।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ফজলুর রহমান ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হয়ে আসামির ১০ দিনের রিমান্ড চান। এ সময় ঢাকা মহানগর হাকিম আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্মক মাহমুদুর রহমান আদালতকে বলেন, আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান আনসারুল্লাহ বাংলা টিমের নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা  কারা জড়িত তাদের নাম ঠিকানা জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রয়োজন। আদালত শুনানি শেষে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেটে অভিযান চালিয়ে দীপন হত্যা মামলার প্রধান আসামি মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা।

ফয়সাল আরেফিন দীপন প্রসঙ্গত, গত বছরের ৩১ অক্টোবর বিকালে শাহবাগের আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে খুন হন ফয়সল আরেফিন দীপন। ব্লগার ও লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন তিনি। 

আরও পড়ুন:
প্রকাশক দীপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

/এসআইটি/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম