নৌযান ধর্মঘট প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৬, ২৩:৫৯আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ০৫:৪০

নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছেন নৌ-শ্রমিকরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এই ঘোষণা দেওয়া হয়।
আজ রবিবার থেকে সারা দেশের নৌযান চলবে।
শনিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে নৌযান মালিক ও শ্রমিকদের নিয়ে বৈঠকে বসেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। রাত সাড়ে ১০টায় এই বৈঠক শেষে নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুল আলম ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, সরকার আমাদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
এদিকে, বৈঠক শেষে নৌমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার করায় শ্রমিক নেতাদের ধন্যবাদ জানান।  এসময় তিনি বলেন, ‘আশা করি মালিকপক্ষ আজকের বৈঠকের সিদ্ধান্ত মেনে নেবে।’

বৈঠক সূত্র জানায়, ত্রিপক্ষীয় বৈঠকে সব পক্ষই দাবি দাওয়ার ব্যাপারে কিছুটা ছাড় দিয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী সর্বোচ্চ ‘ক’ শ্রেণির সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ৯৭৫০ টাকা, ‘গ’ শ্রেণির ৭৭৫০ টাকা। ‘খ’ শ্রেণির বেতন ঠিক করা হয়নি। তবে তা ‘ক’ ও ‘গ’ শ্রেণির মাঝামাঝি হতে পারে।

বৈঠকের পর শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘ত্রিপক্ষীয় বৈঠকে শ্রমিকদের বেতন বাড়ানো হয়েছে।  ১ জুলাই ২০১৬ থেকে নতুন বেতন কার্যকর করা হবে।’ তিনি আরও বলেন, ‘নৌপরিবহন চলাচলে এখন আর বাধা নেই ।’

উল্লেখ্য,  গত ২৪ আগস্ট  (বুধবার)  রাত ১২টা ১ মিনিট থেকে নৌপথে চুরি-ডাকাতি বন্ধ ও বেতন -ভাতা বৃদ্ধি সহ ১৫ দফা দাবিতে  সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে গত ২০ এপ্রিল একই দাবিতে  কর্মবিরতি ডেকেছিল তারা। চার মাসের মাথায় ফের বুধবার রাতে কর্মবিরতির ডাক দেয় নৌযান শ্রমিকরা।

এমএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের