সুদানের শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনে গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৬, ১৮:১৪আপডেট : ২৮ আগস্ট ২০১৬, ১৮:২২

সেনা প্রধান
শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক রবিবার (২৮-৮-২০১৬) সুদানের দারফুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তার সঙ্গে ছয় সদস্যের প্রতিনিধি দলের সদস্যরাও রয়েছেন।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক সেখানে মোতায়েনরত দুটি বাংলাদেশি কন্টিনজেন্টের শান্তিরক্ষীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়া তিনি সুদান সরকার এবং মিশন হেডকোয়ার্টার্সের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর সেনাপ্রধান আগামী ২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে যাবেন। সেখানে তিনি ইউএন সেক্রেটারি জেনারেলসহ অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে শান্তিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম