কেরিকে জিএসপি সুবিধা বাড়ানোর আহ্বান রওশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০১৬, ১৭:৪৬আপডেট : ২৯ আগস্ট ২০১৬, ১৮:৩১

রওশন এরশাদ ও জন কেরি

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য জিএসপি সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। সোমবার বিকেলে ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে দেখা করে এ আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্যোগে রাজধানীর এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড আর্টস (ইএমকে সেন্টার) মিলনায়তনে ওই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা  মো. মামুন হাসান এ তথ্য নিশ্চিত করছেন।

বৈঠকে রওশন এরশাদ বলেন, বাংলাদেশ নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে। আর নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অধিকাংশ শ্রমিক নারী আর এ শিল্পে যুক্তরাষ্ট্র সব ধরনের সুবিধা বৃদ্ধি করে নারীদের আরও সাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এ সময় সমস্যা সমাধানে আশ্বাস দেন। জন কেরী বলেন, এ ব্যাপারে মার্কিন সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফখরুল ইমাম এমপি, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া স্টিফেন্স ব্লুম বার্নিকাট প্রমুখ।

/সিএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের