রায় প্রকাশের মধ্য দিয়ে শঙ্কা দূর হলো: ইমরান এইচ সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১০:১০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১০:১০

ইমরান এইচ সরকার জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ ও মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া রায় প্রকাশের মাধ্যমে সব শঙ্কা দূর হলো বলে মন্তব্য করেছেন গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি মনে করেন, যত দ্রুত সম্ভব এ রায় কার্যকর করতে হবে। এ রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সৃষ্টি হবে বলেও মন্তব্য করেছেন তিনি।  

ইমরান বলেন, ‘মীর কাসেম তার অর্থ বিত্ত ব্যবহার করে শেষ কামড় দেওয়ার চেষ্টা করতে পারে বলে শঙ্কা করছি।’ আজ মঙ্গলবার (৩০ আগস্ট) প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করার পর তিনি এসব কথা বলেন।

ইমরান আরও বলেন, ‘যে আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করার মতো না। দীর্ঘ ৫ মাস ধরে অপেক্ষা করছি কখন রিভিউ খারিজ হবে। মীর কাসেম তার অর্থ বিত্ত প্রভাব বিস্তারের চেষ্টা করে রায় প্রভাবিত করতে চেয়েছে। জাতি গভীর শঙ্কায় ছিল এ রায় নিয়ে। রায় প্রকাশের মধ্য দিয়ে সে শঙ্কা দূর হলো।’

মঙ্গলবার সকাল নয়টা থেকে শাহবাগে অবস্থান নেয় গণজাগরণমঞ্চ।

২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।

আরও পড়ুন- 

মীর কাসেমের ফাঁসির রায় বহাল

সবচেয়ে বেশি সময় লাগলো মীর কাসেমের রিভিউতে

/ইউআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম