জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আবাসন সংকট নিরসনে একটি হল নির্মাণের ঘোষণা দিয়েছেন থার্মেক্স গ্রুপের মালিক আলহাজ্ব আ. কাদের মোল্লা। ছাত্রদের জন্য এক হাজার আসনের ওই হলের নির্মাণকাজ আগামী জানুয়ারিতে শুরু হওয়ার কথা।
সোমবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আলহাজ্ব আ. কাদির মোল্লার সঙ্গে তাঁর কাকরাইল কার্যালয়ে বৈঠক করেন। সেখানে আ. কাদের মোল্লা তাঁর পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুসারে কেরাণীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে এক হাজার আসনের একটি অত্যাধুনিক ছাত্র হল নির্মাণের ঘোষণা দেন। ঈদ-উল-আজহার ছুটির পর এ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হওয়ার কথা আছে।
হলটির নির্মাণ-কাজ আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়। নির্মাণ-কাজের সার্বিক তত্ত্ববধানে থাকবে থার্মেক্স গ্রুপ।
বৈঠকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নূরে আলম আব্দুল্লাহ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) সুকুমার চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।
/আরএআর/এআরএল/
আরও পড়ুন:








