‘বের হয়ে নেই চাকরি দেবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৬, ১৫:৫০আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৭:৫৪

মীর কাসেম

দুইবছর আগে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ চলছিল, তখন জামায়াত নেতা চিহ্নিত মানবতাবিরোধী অপরাধী মীর কাসেম আলী বেশ খোশ মেজাজে থাকতেন। আদালত কক্ষের এককোণায় আসামির কাঠগড়ায় বসে তিনি পুলিশ ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন।

ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগেও তাকে নানা রকম মন্তব্য করতে দেখা গেছে। যুক্তি-তর্ক চলাকালে একদিন শুনানি শেষে আদালত থেকে বেরিয়ে এই প্রতিবেদককে উদ্দেশ করে তিনি ‘এই ট্রিবিউন’ বলে হাঁক ছাড়েন। তখনও কাসেম পুলিশ বেষ্টনীতে। সাংবাদিককে একাধিকবার এভাবে ডাকার পরে তাকালে মীর কাসেম বলেন, ‘বেতন পাও! বের হয়ে নেই, চাকরি দেবো।’


এমনকি আদালতে বসে পুলিশকে নানা কথা বলার চেষ্টা করতেন মীর কাসেম। আদালত চলাকালে একদিন এক কর্তব্যরত পুলিশকে বলেন, ‘এ মামলা কোনোদিন শেষ হবে না। ক্ষমতা বদলের সঙ্গে সঙ্গে সব বন্ধ হয়ে যাবে।’ মঙ্গলবার চূড়ান্ত রায়ে ফাঁসির আদেশ বহাল রাখার ঘোষণার পর, সেই পুলিশ কর্মকর্তাকে অনুভূতি জিজ্ঞেস করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যে কয়জন যুদ্ধাপরাধী জামায়াতের নেতা এখানে এসেছিলেন সবাই কত রকমের মন্তব্য করেছেন। আমাদের কর্তব্য আমরা পালন করে গেছি। তাদের মিথ্যা ও দম্ভের আজ পরাজয় ঘটেছে।’
বিচারের বেশিরভাগ সময় নানারকম তাচ্ছিল্য ভরা মন্তব্যের পাশাপাশি ট্রাইব্যুনালের রায়ে তার ফাঁসির আদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে কাসেম যে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, সেটাকে ধৃষ্টতা হিসেবে উল্লেখ করেন প্রসিকিউটররা।
ট্রাইব্যুনালে রায় পড়া শেষ হলে বিচারকদের উদ্দেশে মীর কাসেম আলী ‘মিথ্যা ঘটনা’, ‘মিথ্যা সাক্ষী’, ‘কালো আইন’, ‘ফরমায়েশি রায়’ ইত্যাদি বলে মন্তব্য করতে থাকেন। এমনকি রায় পড়ার সময় তিনি হিশহিশ করে বলতে থাকেন ‘শয়তান, শয়তান’।
২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার  জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।’

/এপিএইচ/টিএন/

আরও পড়ুন: মীর কাসেমের ফাঁসির রায় বহাল

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম