ঢাকার নদীগুলোর দখল ও দূষণরোধে নামছে নৌবাহিনীর নেতৃত্বে স্টিয়ারিং কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ১৪:২৪আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৪:৩৯

বুড়িগঙ্গার নদীদূষণ (ফাইলফটো)

দ্রুত সময়ের মধ্যে ঢাকা শহরের চারপাশের নদীগুলোর দূষণরোধ, নাব্যতা বাড়ানো এবং নদীগুলোকে অবৈধ দখলমুক্ত করতে কাজ শুরু করবে স্টিয়ারিং কমিটি। এ কমিটির নেতৃত্ব দেবেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ।

বুধবার সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নদীর নাব্যতা রক্ষার্থে গঠিত টাস্কফোর্সের এক বিশেষ সভায় এ তথ্য জানানো হয়। নৌপরিবহনমন্ত্রী ও টাস্কফোর্সের সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌ বাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য সানজিদা খানম, নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় প্রমুখ।

সভায় ঢাকার নদীগুলোর দখল ও দূষণরোধ পরিকল্পনা বাস্তবায়নের কৌশলপত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। গত ২৪ জুলাই নৌবাহিনী এ কৌশলপত্র পেশ করে।

বৈঠকে জানানো হয়, বুড়িগঙ্গা নদীতে প্রতিদিন গড়ে ঢাকা শহরের প্রায় চার হাজার ৫শ’ টন আবর্জনা এবং ২২ হাজার লিটার ট্যানারির বিষাক্ত বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। তুরাগ নদীতে প্রতিদিন গড়ে ৭ হাজার ১৫৯ কোটি লিটার শিল্প বর্জ্য নিষ্কাশিত হচ্ছে। ঢাকা শহরের চারপাশে নদীগুলোর দূষণের প্রধান কারণ ৬০ শতাংশ শিল্প বর্জ্য।যার মধ্যে ৩৭/৪০ শতাংশ ট্যানারি বর্জ্য, ১৫ শতাংশ হাসপাতালের বর্জ্যসহ কঠিন বর্জ্য (পয়ঃ ও গৃহস্থালি বর্জ্য) এবং ১০ শতাংশ নৌযান দ্বারা দূষিত বর্জ্য। নদীদূষণের ফলে স্বাস্থ্য পরিবেশ ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে তা ক্ষতিকর প্রভাব ফেলছে।

কৌশলপত্রে একবছরের স্বল্প মেয়াদি, তিন বছরের মধ্য মেয়াদি এবং ৫ বছরের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

/এসআই/এসএনএইচ/টিএন/

আরও পড়ুন: শফিক রেহমানকে শর্ত সাপেক্ষে জামিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম