কিছু লোক না বুঝেই রামপাল নিয়ে অযৌক্তিক আন্দোলন করছে: বনমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩১ আগস্ট ২০১৬, ১৯:৩২আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৯:৩৮

নারায়ণগঞ্জে পরিবেশবান্ধব একটি পোশাক কারখানা পরিদর্শন করেন বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু

রামপাল বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর নয় বরং কিছু লোক না বুঝেই এটা নিয়ে অযৌক্তিক আন্দোলন করছে। নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেছেন  বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

তিনি বলেছেন, ‘চিলে কান নিয়েছে মনে করে সেদিকেই তারা দৌড়াচ্ছে। কিন্তু কানটি আছে কিনা তা খতিয়ে দেখছে না কেউ।’ রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিবেশের জন্য ক্ষতিকর নয় দাবি করে মন্ত্রী বলেন, কিছু লোক নিজেদের বিজ্ঞ মনে করে এই বিদ্যুৎকেন্দ্র নিয়ে অনেক কিছুই মন্তব্য করছেন। কিন্তু মনে রাখতে হবে প্রধানমন্ত্রী তাদের চেয়েও বিজ্ঞ। তিনি সব কিছু বুঝে শুনেই পদক্ষেপ নেন।

বুধবার বিকেলে ফতুল্লার পরিবেশবান্ধব পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্লামি ফ্যাশন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, প্লামি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, সদর উপজেলার ইউএনও আফরোজা আক্তার চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে প্লামি ফ্যাশনস পরিবেশবান্ধব কারখানা হিসেবে ইউএসজিবিসি থেকে ‘লিড প্লাটিনাম’ সনদ অর্জনের পাশাপাশি ৯২ পয়েন্ট পেয়ে বিশ্বের পরিবেশবান্ধব নিট কারখানা গ্রিনেস্ট নিট ফ্যাক্টরি’র স্বীকৃতি পায়। এছাড়াও ২০১৬ সালে পরিবেশ বিষয়ে দেশের সর্বোচ্চ সম্মাননা ‘জাতীয় পরিবেশ পদক ২০১৬’ লাভ করে। ফতুল্লায় ৬ একর জমিতে বৃষ্টি ও ভূ-অভ্যন্তস্থ পানি সংরক্ষণ, রিসাইক্লিং ও রি-ইউজিং সুবিধার্থে এখানে স্থাপন করা হয়েছে সর্বোৎকৃষ্ট মানের ‘ন্যাচারাল ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম’।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম