রিশার ঘাতক ওবায়দুলকে ঢাকায় আনা হয়েছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৬, ২৩:৫০আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ২৩:৫৬

স্কুলছাত্রী রিশার হত্যাকারী হিসেবে অভিযুক্ত ওবায়দুল উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার ঘাতক ওবায়দুল খানকে ঢাকায় আনা হয়েছে। সে এখন রমনা থানার হেফাজতে আছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তাকে রিমান্ডের জন্য আদালতে তোলা হবে। পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নীলফামারীর ডোমার থেকে পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে গ্রেফতার করা হয় ওবায়দুল খানকে।
মঙ্গলবার এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওবায়দুলের বোন খাজিদা বেগম এবং ভগ্নিপতি খাদেমুল ইসলামকে আটক করেছে। রিশার মারা যাওয়ার পরপর তার পরিবারের অন্য সদস্যরা বাড়িতে তালা দিয়ে পালিয়েছে।
প্রসঙ্গত, কাকরাইলে গত বুধবার বখাটে এক যুবকের ছুড়িতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার রিশা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত্যুর আগে তাকে ছুরিকাঘাতের ঘটনায় ওবায়দুলকে অভিযুক্ত করে যায় সে। এই ঘটনায় রিশার মা বুধবারই ওবায়দুলকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন।
/এনএল/এআরএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আমার মেরুদণ্ড বরাবরই সোজা ছিল, কারও সামনে মাথা নত করিনি: ভাবনা
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
আসিফ মাহমুদের বিরুদ্ধে নতুন অভিযোগ আমলে নিয়েছে দুদক
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার পর মসজিদের মাইকে ‘ডাকাত’ পড়ার ঘোষণা
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত
আর্জেন্টিনা দলে চমকের ইঙ্গিত