হ্জযাত্রী দিতে ব্যর্থ এজেন্সিগুলোকে জরিমানার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫৫

হজ যাত্রী যেসব হজ এজেন্সি বুকিং দেওয়া সত্বেও সময়মত হজযাত্রী বিমানে প্রেরণ করতে পারেনি তাদের জরিমানা করা এবং ভবিষ্যতে যাতে এর পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বাংলাদেশ বিমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে সংসদ ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, মো. নজরুল ইসলাম চৌধুরী, মো. আফতাব উদ্দীন সরকার, রওশন আরা মান্নান এবং সাবিহা নাহার বেগম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে ১৮তম বৈঠকের গৃহীত সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, কার্যপ্রণালী-বিধির ২৪৬ বিধি অনুযায়ী স্থায়ী কমিটিকে প্রেরিত সিভিল এভিয়েশন অথরিটি অধ্যাদেশ, ১৯৮৫ রদ করে তা নতুন করে প্রণয়নের উদ্দেশে আনীত বিল, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬ পরীক্ষাকরণ, চলতি পর্যটন বর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত সিদ্ধান্ত ও অগ্রগতির উপর আলোচনা করা হয়।
এছাড়া, আসন্ন হজ উপলক্ষে হাজি পরিবহণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গৃহীত ব্যবস্থাপনার অগ্রগতির উপর আলোচনা, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন অগ্রগতির উপর আলোচনা ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ প্রস্ততির অগ্রগতির উপর বিস্তারিত আলোচনা করা হয়।

কমিটি আলোচনা শেষে আনীত সিভিল এভিয়েশন অথরিটি অধ্যাদেশ, ১৯৮৫, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিল, ২০১৬ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরবর্তীতে এ বিষয়ে আরও বৈঠক করা হবে মর্মে সুপারিশ করা হয়। এছাড়া, বিদেশি পর্যটকের সংখ্যা বৃদ্ধি, পর্যটন বিষয়ে ওয়েবসাইট প্রকাশ, পর্যটন মেলা আরও আকর্ষণীয় করে তোলার বিষয়েও সুপারিশ করে কমিটি। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের পুরাতন এয়ারক্রাফটগুলো নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুততার সঙ্গে সেগুলো অপসারণ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান, বেবিচকের চেয়ারম্যান, বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্ম-সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম