আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৫আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০১

আহসানুল্লাহ মাস্টার

গাজীপুরের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। বৃহস্পতিবার এই রায় প্রকাশ করা হয়। ২০০৪ সালের ৭ মে প্রকাশ্যে আহসানউল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

গত ১৫ জুন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। ৯ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১১ আসামিকে খালাস দেন আদালত। রায়ে হাইকোর্ট ওই হত্যাকাণ্ডকে গণহত্যার মতো অপরাধ বলে মন্তব্য করেন।

বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ এ রায় দেন। পর্যবেক্ষণে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, এই হত্যাকাণ্ড ইতিহাসে জঘন্যতম হত্যাকাণ্ড। পরিকল্পনা ও ষড়যন্ত্রের অংশ হিসেবে যুবদল নেতা নুরুল ইসলামের উৎসাহে সভায় গুলি করে তার সহযোগী দিপু ও শিপু। এ ধরনের উচ্ছৃঙ্খল কর্মীদের পরিহার না করে, নির্ভর করা সুষ্ঠ রাজনৈতিক সংস্কৃতি বিকাশে অন্তরায়।

রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যুবদল নেতা নুরুল ইসলাম সরকার, নুরুল ইসলাম দিপু, মাহাবুবুর রহমান মাহবুব, শহিদুল ইসলাম শিপু, হাফিজ ওরফে কানা হাফিজ, সোহাগ ওরফে সরুর মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

এর আগে ২০০৫ সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারসহ ২২ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে মারা গেছেন ছোট রতন ও আল আমিন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয় রাকিব উদ্দিন সরকারসহ ৬ আসামিকে। খালাস দেওয়া হয় দুজনকে।

রায়ের বিরুদ্ধে আপিল, জেল আপিল ও ফৌজদারী বিবিধ আবেদন করেন আসামিরা। ওই সময়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে ১২ জন এবং যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে ৫ জন আটক ছিলেন। প্রথম থেকে পলাতক আছেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত ৮ আসামি।

/ইউআই /এপিএইচ /

 আরও পড়ুন:

ওবায়দুলের ৬ দিনের রিমান্ড মঞ্জুর

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম