সিঙ্গাপুরে জিকায় আক্রান্ত ১০ বাংলাদেশি সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৬আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৬

`স্কিনিং মেসিন` পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জানিয়েছেন, সিঙ্গাপুরে জিকা ভাইরাসে আক্রান্ত ১০ বাংলাদেশি সুস্থ আছেন। এ ছাড়া এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হতে সবাইকে পরামর্শ দিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত 'স্ক্রিনিং মেশিন' পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, জিকা ভাইরাসের সংক্রমণে হালকা জ্বর হয়। শরীর ঠাণ্ডা রাখতে পারলে জিকার সংক্রমণ তাড়াতাড়ি সেরে যায়। তাই বেশি-বেশি পানি পান করতে হবে। এতে করে দুই থেকে সাতদিনের মধ্যে জিকা সংক্রমণ ভালো হয়ে যায়। স্বাস্থ্যমন্ত্রী জানান, জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগে থেকেই ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুরে এই ভাইরাসে ১০ বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবরে মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছে।

সিঙ্গাপুরের সঙ্গে পর্যটন খাতের গভীর সম্পর্ক থাকার কথা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, জিকার সংক্রমণ এই সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। 'আমাদের দেশের অনেক মানুষ সেখানে ব্যবসা-বাণিজ্য করে। এই যাতায়াত অব্যাহত থাকবে। তবে গর্ভবতী মায়েদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ গর্ভবতী মায়ের জিকা সংক্রমণ হলে সন্তান বিকলাঙ্গ ও নিউরো-ডিসঅর্ডার হতে পারে।'

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সব বিমান, নৌ এবং স্থল বন্দরসহ প্রত্যেকটি প্রবেশপথে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের স্ক্রিনিং মেশিনে  স্বাস্থ্যপরীক্ষা করা হবে। কারও শরীরে জিকা ভাইরাসের সংক্রমণ দেখা দিলে সরকারি খরচে তাকে চিকিৎসাসেবা দেওয়া হবে।

/জেএ/এআরএল/

আরও পড়ুন: 

প্রাণভিক্ষা চাইবেন না মীর কাসেম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ