অভিযানে নব্য জেএমবির প্রশিক্ষক মুরাদ নিহত, ৪ পুলিশ আহত

জামাল উদ্দীন, নুরুজ্জামান লাবু ও আমানুর রহমান রনি
০২ সেপ্টেম্বর ২০১৬, ২২:০১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০২:০৬

রূপনগরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান চলার সময় স্থানীয়দের ভিড়

রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকার একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছে নব্য জেএমবির প্রশিক্ষক কথিত মেজর মুরাদ। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের  প্রধান মনিরুল ইসলাম।  

এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের চার কর্মকর্তা। আহত ৪ পুলিশ কর্মকর্তা হলেন- রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহীন ফকির, ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) সৈয়দ শহীদ আলম এবং উপ-পরিদর্শক (এসআই) মোমিনুল, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বোখারী। স্কয়ার হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। 

পুলিশ জানায়,  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রূপনগর আবাসিক এলাকার ৩৩ নম্বর সড়কের ৩৪ নম্বর বাসায় প্রথমে অভিযান চালায় রূপনগর থানা পুলিশ।  পরে কাউন্টার টেররিজম এ্যান্ড  ট্রান্সন্যাশনাল ক্রাইম ( সিটিটি) ইউনিট ও ডিবি এ  অভিযানে যোগ দেয়।
রূপনগরে পুলিশের অবস্থান (ছবি: নাসিরুল ইসলাম) এদিকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্যান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের  উপ কমিকশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ মুরাদ ছিলেন নব্য জেএমবির মাস্টারমাইন্ড তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড।’ পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য।



ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার শাহাবুদ্দীন কোরায়েশি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রূপনগরে আভিযান চালানো হয়। জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এখনও অভিযান চলছে।

ছবি নাসিরুল ইসলাম

/এআরআর/ এপিএইচ/আপ-এইচকে/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি