যেভাবে খোঁজ পাওয়া গেলো মুরাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০১৬, ২২:৩৪আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৬:৪৩

রূপনগরের সেই বাসা

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় হামলার পরদিনই মিরপুরের রূপনগরে মেজর মুরাদকে ধরতে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। তবে সেদিন তাকে বাড়িতে যাওয়া যায়নি। সে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। কিন্তু আজ শুক্রবার সে আবার ওই বাড়িতে আসলে অভিযান চালানো হয়। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ছানোয়ার হোসেন জানান, পাইকপাড়ার অভিযানের পরদিনই রূপনগরে অভিযান চালানো হয়। কিন্তু মেজর মুরাদ আগেই ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের স্থানীয় সোর্সকে বলে আসে, মুরাদ আবার এলে তিনি যেন তা জানান। শুক্রবার মুরাদ ঘরের মালপত্র নিতে আসে। তখন ওই সোর্স পুলিশকে খবর দেয়। পরে পুলিশের অভিযানে মুরাদ নিহত হয়। আহত হয় পুলিশের চার কর্মকর্তা। তারা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

ছানোয়ার হোসেন আরও জানান, মুরাদ ছিলেন গুলশান হামলার মাস্টারমাইন্ড জঙ্গি তামিম চৌধুরীর সেকেন্ড ইন কমান্ড।

/এনএল/এআরএল/

মিরপুরে পুলিশি অভিযানে নব্য জেএমবির প্রশিক্ষক মেজর মুরাদ নিহত, ৩ পুলিশ আহত

জঙ্গি আস্তানায় গোলাগুলিতে আহত ৩ পুলিশ কর্মকর্তা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের