আজ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:০৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ০৯:১৮

জঙ্গিবাদ বিরোধী কর্মসূচি (ফাইল ছবি)

আজ শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী সভার আয়োজন করা হয়েছে। সকাল ১১টা থেকে একযোগে সব শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নিজ উদ্যোগে এ আয়োজন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন।

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানো হয়। এতে বলা হয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস বিরোধী এ সভার আয়োজন করবে। এ কার্যক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান প্রধানদের সার্বিক উদ্যোগ গ্রহণের কথাও বলা হয়েছে মন্ত্রণালয় থেকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠিত হতে যাওয়া সভায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা করতে হবে। একই সঙ্গে নিয়মিতভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান-ক্রীড়ানুষ্ঠান আয়োজন, স্কাউটিং ও গার্ল গাইডস কার্যক্রম বৃদ্ধি করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির বিষয়েও আলোকপাত করতে হবে।

সভায় সব শিক্ষক, অভিভাবক, সমাজের বিশিষ্ট উদ্যোগী ব্যক্তি, ইমাম, শিক্ষার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে এবং ইউজিসি কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়সমূহে এ কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

/আরএআর/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের