দৈনিক শিক্ষাডটকম সম্পাদকের বিষয়ে খোঁজখবর নেবেন শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:২৯আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৫

দৈনিক শিক্ষাডটকম দৈনিক শিক্ষাডটকম এর সম্পাদক সিদ্দিকুর রহমানকে গ্রেফতার ও এ বিষয়ে খোঁজখবর নেবেন শিক্ষামন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার শিক্ষা ভবন থেকে দৈনিক শিক্ষাডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। তার পরিবার বলছে, শিক্ষা পরিবারের এক সাবেক কর্মকর্তার সঙ্গে তার ভুল বোঝাবুঝি হয়েছে।
কি অভিযোগে মামলা করে তাকে গ্রেফতার করা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,'আমি গত দু’দিন ঢাকার বাইরে ছিলাম। তবে আমি জেনেছি তাকে পুলিশ গ্রেফতার করেছে। কিন্তু বিস্তারিত কিছু জানি না। যদি তার নামে মামলা হয় তাহলে তো আদালতে চলে যাবে। তবুও আমি খোঁজখবর নেবো।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিক্ষা ভবন থেকে গ্রেফতার করা হয় দৈনিক শিক্ষা ডটকমের সম্পাদক সিদ্দিকুর রহমান খানকে । ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল তাকে গ্রেফতার করে। গত গত ২৯ আগস্ট তার বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় আইসিটি আইনে মানহানির অভিযোগে মামলাটি দায়ের করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা (মাউশি) অধিদফতরের সাবেক ডিজি ফাহিমা খাতুন। মামলার অভিযোগ বলা হয়, ‘ফাহিমা খাতুন মাউশিতে থাকাকালীন সময় বিভিন্নরকম মানহানিকর খবর প্রকাশ করেছিল দৈনিক শিক্ষা ডট কম।’

প্রসঙ্গত, ফাহিমা খাতুন বর্তমান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বোন এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য  র আ ম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর স্ত্রী।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ