পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:২৮

পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনা মেহতাব

মীর কাসেমের মৃতুদণ্ডের ওপর পাকিস্তানের বিবৃতির প্রতিবাদ জানানোর অংশ হিসেবে দেশে নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত সামিনা মেহতাবকে ডেকে পাঠিয়েছে সরকার। সামিনা মেহতাব এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন।
এর আগে এ বিষয়ে একটি প্রতিবাদলিপি তৈরি করে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের হাতে এ প্রতিবাদলিপি তুলে দেওয়ার কথা রয়েছে। 
আগের দিন, মানবতবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত আসামী মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় ৩ সেপ্টেম্বর প্রতিক্রিয়ামূলক বিবৃতি দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মীর কসেম আলীর মৃত্যুদণ্ড কার্যকরে তারা দুঃখ প্রকাশ করছে।
শনিবার রাত ১০টা ৩৫ মিনিটে মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদসহ আটজনকে হত্যার দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তখনকার আলবদর কমান্ডার মীর কাসেমকে ২০১৪ সালের ২ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।

জামায়াতে ইসলামী এর আমির মতিউর রহমান নিজামী ও  বিাএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের পরও পাকিস্তান এরূপ বিবৃতি দিয়েছিল।





/এসএসজেড/এইচকে/

আরও পড়ুন: মীর কাসেমের জন্য পাকিস্তানের সমবেদনা

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম