কামরুল ও মোজাম্মেলের পদত্যাগের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪৯

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

শপথ ভঙ্গের অভিযোগে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর আ ক ম মোজাম্মেল হককে পদত্যাগ করা, অথবা মন্ত্রিপরিষদ থেকে তাদের অপসারণ করার কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার সচিবালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইনমন্ত্রী বলেন, ‘‘আদালত বলেছেন ‘দুই মন্ত্রী তাদের শপথ ভঙ্গ করেছেন।’ কিন্তু শপথ ভঙ্গের কারণে তাদের পদত্যাগ করতে হবে, বা মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করার কোনও রায় দেননি। সেক্ষেত্রে আমি মনে করি, আদালতের এ রায়ে তাদের পদত্যাগ করার কোনও প্রয়োজন নেই।’’

তিনি আরও বলেন, ‘আপিল বিভাগের আট জনের মধ্যে পাঁচ বিচারপতি বলেছেন,শপথ ভঙ্গ করেছেন। কিন্তু এ জন্য তাদের মন্ত্রিত্ব বাদ দেওয়ার কথা বলেননি। বাকি তিন জন বলেছেন, এ ইস্যুতে যেহেতু কোনও রুল ইস্যু করা হয়নি, তাই এটি আদালতের আলোচনায় আসে না।’

আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানে এমপিদের বিষয়ে যা বলা আছে, ‘তা মন্ত্রিদের বেলায় প্রযোজ্য নয়।’

/এসআই/এসএনএইচ/এপিএইচ/

আরও পড়ুন:

বাংলাদেশের মানুষ আর না খেয়ে মারা যাবে না: প্রধানমন্ত্রী

পৌর মেয়রদের ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম