টাম্পাকোর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের ঘরবাড়ি

আমানুর রহমান রনি
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৩:১৫আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৯:০৪

টাম্পাকোর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত আশপাশের ঘরবাড়ি টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়লস লিমিটেড নামের প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় আশপাশের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, কারখানটির উত্তর পাশেই এক-দুই কক্ষ বিশিষ্ট ছোট ছোট টিনশেড ঘর রয়েছে রেল লাইন  পর্যন্ত। ভবনটি ধসে পড়ার পর কংক্রিট পড়ে টিনশেড ৮-১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আশিক (১৫) নামে  এক কিশোর আহত হয়েছে। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

টিনশেড ওই আবাসিক এলাকার বাসিন্দা মিলন মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারখানার কংক্রিট পড়ে আমার ঘরও ভেঙে গেছে।’

কারখানার পাশের বাসিন্দা ফুলেজা খাতুন বলেন, ‘আমি ভোরে নামাজ পড়ছিলাম তখন বিকট শব্দ পাই। বের হয়ে দেখি কারখানার উপর দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এরপর দেখি আগুন জ্বলে। কিছুক্ষণ পর কারখানটি ডেবে যায়।’

প্রসঙ্গত, শনিবার ভোরে গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো কারখানায় বয়লার বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হয়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত অর্ধশতাধিক। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হতাহতরা টঙ্গী ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ঢাকা  মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন।

নিহতদের মধ্যে রয়েছেন- টাম্পাকোর সিকিউরিটি গার্ড আবদুল হান্নান ও জাহাঙ্গীর, প্রিন্টিং টেনিশিয়ান রফিকুল ইসলাম, শিফট ইনচার্জ শুভাশিশ চন্দ্র, জেনারেটর অপরেটর আনিসুর রহমান, ক্লিনার শঙ্কর সরকার। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতরা হচ্ছেন- সিকিউরিটি গার্ড দেলোয়ার হোসেন (৪৫), মেশিনম্যান আনোয়ার হোসেন (৪০), শ্রমিক অহিদুজ্জামান স্বপন (৩৪) ও অজ্ঞাত নারী।

আরও পড়ুন:
টঙ্গীতে বয়লার বিস্ফোরণে নিহত অন্তত ২১

বিস্ফোরণের পর ধসে গেছে টঙ্গীর ওই কারখানা

‘আমার মামা কই’

 /বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম