মামলার কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রীও, ঘটনাস্থল পরিদর্শন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৮

গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় টাম্পাকো ফয়লস লিমিটেড প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। শনিবার বিকালে মন্ত্রী ওই কারখানা পরিদর্শনে যান। এসময় তিনি এ দুর্ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান।

দুর্ঘটনার পর টাম্পাকো ফয়লস লিমিটেড প্যাকেজিং কারখানা ঘটনাস্থল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কারখানার কেমিক্যালের কারণে আগুনের তীব্রতা বেড়েছে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তাদের সঙ্গে জেলা পুলিশ, র‌্যাব, শিল্পপুলিশও সহযোগিতা করছে। ঘটনাস্থলে জনপ্রতিনিধিরাও রয়েছেন।’

কারখানায় ক্যামিক্যাল ব্যবহারের অনুমতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা মামলা করব। তদন্তের পর জানা যাবে কোন কোন ধারা সংযুক্ত করা হবে।’

এর আগে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক শনিবার দুপুরে কারখানাটি পরিদর্শন শেষে কারখানা মালিকের বিরুদ্ধে পুলিশ মামলা করা হবে বলে জানিয়েছিলেন। তিনি বলেন, ‘এখানে মালিকপক্ষের গাফিলতি ছিল। এটি শিল্পনগরী এলাকা হওয়ায় কনসার্ন অথরিটি থাকার পরেও কেন এ ধরনের ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখবো আমরা।’

প্রসঙ্গত, গাজীপুরে টঙ্গীর বিসিক শিল্প এলাকায় শনিবার ভোরে টাম্পাকো লিমিটেড নামের একটি প্যাকেজিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ও চাপা পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এতে পাঁচতলা ভবনটি পুরোপুরি ধসে পড়ে। বিস্ফোরণে এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

/এআরআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক