ইসলামের শত্রু জঙ্গিদের পরাস্ত করবো: মাওলানা মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৬, ২১:২৭

ফরিদউদ্দিন মাসঊদ জঙ্গিদের পরাস্ত করার আশা ব্যক্ত করেছেন শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরিদ উদ্দিন মাসঊদ।
সোমবার সন্ধ্যা ৭টায় এক আলাপচারিতায় বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘ইসলামের মৌলিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলামের শত্রু জঙ্গিদেরকে আমরা পরাস্ত করবো।’
মাওলানা মাসঊদ বলেন, কোরবানীর ঈদ মুসলমানদের জন্য খুব মাহাত্ম্যপূর্ণ দিন। এই দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইসলামের শত্রুদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে বাংলাদেশে যে জঙ্গি তৎপরতা, মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধে তা ক্ষয়প্রাপ্ত হবে। তাদের ষড়যন্ত্র বানচাল হবে।’
এ বছর রমজানের ঈদে শোলাকিয়ায় নামাজ পড়াতে গেলেও জঙ্গি হামলার পর হেলিকপ্টারে চড়ে ঢাকায় চলে আসেন তিনি। ওই হামলায় পুলিশের দুই কনস্টেবল ও এক নারী নিহত হন। নিহত হয় জঙ্গি আবির।  
জঙ্গিদের হুমকিতে, হামলার ভয়ে তিনি ইসলামের দাওয়াত থেকে সরে দাঁড়াবেন না বলে জানান মাসঊদ। মঙ্গলবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আজহার নামাজ পড়াতে ইতিমধ্যে কিশোরগঞ্জে অবস্থান করেছেন তিনি।

/এসটিএস/এইচকে/

পড়ুন: ঈদে বিশেষ জঙ্গি সতর্কতা

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম