কানাডার উদ্দেশে লন্ডন ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তানভীর আহমেদ, লন্ডন
১৫ সেপ্টেম্বর ২০১৬, ২০:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৩

কানাডা ও যুক্তরাষ্ট্রে সরকারি সফরকালে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি শেষে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে এয়ার কানাডার এসি ৮৬৫ ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান ব্রিটেনে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার খোন্দকার মোহাম্মদ তালহা ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

প্রধানমন্ত্রীকে বিদায় জানানো হচ্ছে এর আগে বাকিংহ্যামশায়ারের স্টক পার্ক কাউন্টি হোটেল ত্যাগ করার সময় প্রধানমন্ত্রীকে বিদায় জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের সভপতি সুলতান মাহমুদ শরীফ, দলের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকসহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতারা ও হাইকমিশনের কর্মকর্তারা।

১২ দিনের সরকারি সফরের অংশ হিসেবে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়া প্রতিরোধের লক্ষ্যে আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ‘জিএফ’র সম্মেলনে অংশ নিয়ে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় পর্যায়ে ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক