কানাডা পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৩৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১২:৪৪

কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে কানাড পৌঁছেছেন। কানাডার স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে তিনি মন্ট্রিলে পৌঁছান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে তিনি এ সফর করছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিলে ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এ যোগদানের জন্য কানাডা সফর করছেন। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর এই সম্মেলন হবে।

কানাডার স্থানীয় সময় বৃস্পতিবার বিকাল ৪টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের নিয়ে এয়ার কানাডার ফ্লাইট এসি-৮৬৫ পিয়েরে এলিয়েট ট্রুডো ইন্টান্যাশনাল বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান অটোয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। এ সময় কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে অর্ভ্যথনা শেষে শেখ হাসিনাকে মন্ট্রিলের হোটেল ওমনি রয়েলে নিয়ে যাওয়া হয়। কানাডা সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

শেখ হাসিনা হায়াত রিজেন্সি মন্ট্রিলে কানাডার প্রধানন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। কানাডা সফরকালে প্রধানমন্ত্রীর সঙ্গীরা হলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীও সফর করছেন। এর আগে লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতির করেছিলেন প্রধানমন্ত্রী।

কানাডায় জিএফ সম্মেলনে যোগদান শেষে প্রধানমন্ত্রী নিউ ইর্য়কে জাতিসংঘের ৭১তম অধিবেশনে যোগ দেবেন। খবর বাসস।

আরও পড়ুন: ক্রিকেটার সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম