সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

আবদুল আজিজ, কক্সবাজার
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১১:২৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৬:২৮

বিধ্বস্ত হেলিকপ্টার

কক্সবাজারের উখিয়ার রেজু খালে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হেলিকপ্টারের পাইলট ও ক্রুসহ চারজন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হেলিকপ্টারের স্টাফ শরিফুল ইসলাম ও শাহ আলম এবং পাইলট শফিকুল ইসলাম। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত একজনের মৃত্যু হয়েছে।  

সৈকতে পড়ে থাকা হেলিকপ্টার

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানকে ইনানির একটি হোটেলে নামিয়ে দিয়ে ফেরার পথে কক্সবাজারের উখিয়ার রেজু খালে বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

হেলিকপ্টারটি একটি প্রাইভেট কোম্পানির। এটি মেঘনা গ্রুপের মেঘনা এভিয়েশনের বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যদর্শীরা জানিয়েছেন, সকালে উখিয়ার রেজু খাল সংলগ্ন সাগর মোহনার বালি চরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তারা ৫ জনকে উদ্ধার করে। কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল মালেক জানান, আহত পাচঁজনকে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

সাকিবকে নামিয়ে ফেরার পথে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, 'আমি ঘটনাস্থলে এসে জেনেছি একজন মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিকত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।' 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের