ফাঁকা ঢাকায় বেপরোয়া গাড়ি

জাকিয়া আহমেদ
১৬ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৬আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৬, ০৯:২৬

ঈদের পরদিন (১৪ সেপ্টেম্বর) রাজধানীর শেওড়াপাড়ায় প্রাইভেট কারের ধাক্কায় এক দম্পতির মৃত্যু হয়। নিহতরা হলেন ৭০ বয়সের আতাউর রহমান ও তার স্ত্রী ৬০ বছরের রওশন আরা। বুধবার ভোরে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাইভেট কারটি জব্দ করলেও এর চালককে গ্রেফতার করতে পারেনি। তবে পুলিশ গাড়ি থেকে একাধিক মদের বোতল উদ্ধার করেছে।
ঢাকার ফাঁকা রাস্তায় গাড়ির চলাচল ঈদের সময়ে ঢাকার রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গাড়ি চালাতে যেন উৎসাহিত হয় গাড়ি চালকরা। তার মধ্যে মোটরবাইক আর ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশি। আর ব্যক্তিগত এসব গাড়িগুলোয় চালকের আসনে থাকে কিশোর এবং যুবকরা। একইসঙ্গে তারা থাকেন মদ্যপ অবস্থায়।

এর আগে গত বছর অক্টোবরে কিশোর ফারিজের বেপরোয়া গাড়ি চালানোয় গুলশানে চারজন আহত হয় বলে অভিযোগ পাওয়া যায়। ফারিজ ছিল আওয়ামী লীগের সংসদ সদস্য এ বি এম ইকবালের ভাতিজা। ফারিজও গাড়ি চালানোর সময়ে মাতাল ছিল বলে অভিযোগ রয়েছে।

গত কয়েকদিন ঈদের ছুটিতে ঢাকা শহর ছিল একেবারেই ফাঁকা। এসময় শহরের প্রধান সড়কগুলোতে মোটরবাইক এবং বিলাসবহুল দামি গাড়িগুলো ছুটেছে রাস্তা কাঁপিয়ে। পাশের রিকশা বা মানুষকে তারা তোয়াক্কাই করে না, বলছিলেন ইস্কাটনের তৌহিদুল আলম।

তিনি বলেন, ‘আজ ইস্কাটনের নেভি প্রধানের বাসভবনের সামনে আরেকটু হলেই আমি চাপা পরতাম গাড়ির নিচে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে বেঁচে গেছি। অথচ গাড়িওলা একটু থামলোও না, যেভাবে যাচ্ছিলো সেভাবেই চলে গেল।’

ঢাকার ফাঁকা রাস্তায় গাড়ির চলাচল শেওড়াপাড়ার দুর্ঘটনা নিয়ে পুলিশ জানায়, শেওড়াপাড়ার ‘আশরাফ আলী মার্কেট’ এর সামনের বাসস্ট্যান্ডের সামনে দাড়ানো এ বৃদ্ধ দম্পতিকে মিরপুরের দিক থেকে আসা দ্রুতগামী এলিয়েন মডেলের একটি নীলরঙা টয়োটা গাড়ি (ঢাকা মেট্রো গ ২১-৮৫৭১) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দম্পতির মৃত্যু ঘটে। আহত হন আবেদ আলী নামের এক পানের দোকানিও। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পরে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে একটি নতুন মদের বোতল পাওয়া গেছে। কয়েকটি খালি বোতলও ছিল বলে জানান কাফরুল থানার এসআই ফেরদৌস আহমেদ।

জানতে চাইলে আইনজীবী ব্যারিস্টার জ্যাতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঈদের মধ্যে ঢাকার রাস্তা ফাঁকা পেয়ে বেপরোয়া গাড়ি চালানো যেন সাম্প্রতিক সময়ে একটা কালচারে পরিণত হয়েছে। এই কালচারকে শক্ত হাতে দমন করা অত্যন্ত জরুরি হয়ে গিয়েছে। আর যারা এ ধরণের ঘটনা ঘটাচ্ছে তাদের দেখা যায়, প্রায় সবাই প্রভাবশালী পরিবারের সদস্য হওয়ায় মামলা হয় না, আর মামলা হলেও তার সুষ্ঠু তদন্ত হয় না।’

‘এসব দুর্ঘটনায় আইন প্রয়োগের ক্ষেত্রে কারও সামাজিক অবস্থান বিবেচনা না করে পুলিশের উচিৎ নিরপেক্ষভাবে কাজ করার অভ্যাস গড়ে তোলা। কোনও একটি দুর্ঘটনার যদি বিচার হতো তাহলে অন্যরাও ভয় পেত’, বলে যোগ করেন জ্যোর্তিময়।

এ বিষয়ে জানতে চাইলে পরিবারের অভিভাবকদের ভূমিকার কথা উল্লেখ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ধনী পরিবারগুলোতে এ প্রবণতা বেশি। এ পরিবারগুলোর ছেলেদের দায়িত্ববোধ থাকে না, নিয়ম নীতির তোয়াক্কা করে না। পরিবারের অভিভাবকদের উচিৎ সন্তানরা কোথায় কী করছে তার খোঁজ রাখা।’

অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ‘ঈদের সময়ে ঢাকার রাস্তা ফাঁকা পেয়ে এক ধরণের ছেলেরা অ্যাডভেঞ্চারে মেতে ওঠে। আর এ প্রবণতাকে বলা হয় রেকলেস অ্যাটিটিউড (Reckless Attitude) বা বেপরোয়া মনোভাব। এ বেপরোয়া মনোভাব মস্তিস্কে উদ্দীপনা জোগায়, যার কারণে তারা কেবল দ্রুত গতিতে রাস্তায় নয়, যদি পারতো আকাশ দিয়ে গাড়ি চালাতো। তখন নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না, পারিপার্শ্বিক চারিদিকে মনোযোগ থাকে না।’

‘আর এ মনোভাবের সঙ্গে মাদক একটি গুরুত্বপূর্ণ উপাদান। যারা অ্যালকোহল গ্রহণ করে তারাই রেকলেস অ্যাটিটিউটে বেশি আক্রান্ত হয় আত্মনিয়ন্ত্রণের সবকটি পথ তারা হারিয়ে ফেলে’, বলেন ডা. তাজুল ইসলাম।

ছবি: সাজ্জাদ 

/এইচকে/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম