বাংলাদেশ সিরিজের জন্য ইংল্যান্ড দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৫:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১১

হাসিব হামিদ, ব্যাটসম্যান বেন ডাকেট ও অলরাউন্ডার জাফর আনসারি। বাংলাদেশ সফরের জন্য ১৭ সদস্যের টেস্ট ও ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শুক্রবারই স্কোয়াড ঘোষণা করে ইসিবি।

ঘোষিত টেস্ট স্কোয়াডে রয়েছে নতুন তিন মুখ। ১৯ বছর বয়সী ওপেনার হাসিব হামিদ, ব্যাটসম্যান বেন ডাকেট ও অলরাউন্ডার জাফর আনসারি রয়েছেন এই স্কোয়াডে।

অপরদিকে ১১ বছর বছর দলে স্থান পেয়েছেন ৩৮ বছর বয়সী গ্যারেথ বেটি।  এছাড়া মরগান ও হ্যালস বাদে পূর্ণশক্তির দল নিয়েই ঢাকা আসছে ইংল্যান্ড দল।  মরগান নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ওয়ানডেতে অধিনায়কের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক জস বাটলার। দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে পা রাখবে ইংল্যান্ড ক্রিকেট দল। 

টেস্ট স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জাফর আনসারি, জনি বেয়ারস্টো, গ্যারি ব্যালান্স, গ্যারেথ বেটি, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, বেন ডাকেট, স্টিভেন ফিন, হাসিব হামিদ, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেক বল, স্যাম বিলিংস, লিয়াম ডসন, বেন ডাকেট, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, জেমস ভিন্স, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম