বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় ড. ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির তৈরি করা প্রতিবেদন আগামী ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ওই দিন অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পুরো তদন্ত প্রতিবেদনটিই প্রকাশ করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান।
গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে সরিয়ে নেওয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বড় সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে। পরে সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। ঘটনাটি তদন্তের জন্য সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়। গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন কমিটির প্রধান মোহাম্মদ ফরাসউদ্দিন।
আরও পড়ুন-
কুমিল্লায় প্রাইভেট কার খালে, শিশুসহ নিহত ৫
লুই কানের মূল নকশা পেলেই জিয়ার কবর অপসারণ
/এসআই/এফএস/








