আলোচনায় ইলিশ

চৌধুরী আকবর হোসেন
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৫:১৪

ইলিশ মাছ


দেশ জুড়ে যেন ইলিশ উৎসব চলছে। হঠাৎ করেই জাতীয় মাছ ইলিশ প্রচুর পারিমাণে বাজারে পাওয়া যাচ্ছে। মাছের বাজারে ক্রেতাদের নজর শুধু ইলিশের দিকে। দাম কমে যাওয়ায় ইলিশের দাপট এখন বড় বাজার ছেড়ে পাড়া মহল্লাতেও। রাজধানীই নয়, সারাদেশে ইলিশ কেনার ধুম পড়েছে।  শুধু কিনেই ক্ষান্ত নয়, আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইলিশ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। গত কয়েকদিন ধরেই আলোচনায় স্থান করে নিয়েছে ইলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ মৌসুমে বিগত সময়ের তুলনায় অনেক বেশি ইলিশ মাছ ধরা পড়ছে। তাই মাছ ধরতে জেলেদের এখন আর গভীর সাগরে যেতে হচ্ছে না। ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দেশের বাজারগুলোয় এখন শুধুই ইলিশ আর ইলিশ। কোথাও কোথাও মাইকে ঘোষণা দিয়ে ইলিশ মাছ বিক্রি করেছেন বিক্রেতারা।

শুক্রবার রাজধানীর কাওরান বাজার ঘুরে দেখা গেছে, মাছের বাজারে ক্রেতারা শুধু ইলিশ মাছই খুঁজছেন। বিক্রেতারা জানিয়েছেন, ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ প্রতিটি ৫০০ টাকা, ১ কেজি ওজনের ইলিশ ৯০০-১০০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে প্রতিদিনই মাছের দাম কিছুটা ওঠা-নামা করছে।

আলোচনায় ইলিশ মাছ-বিক্রেতা মোহাম্মদ শিপন বলেন, ‘আজকে ২০০ পিস মাছ এনেছিলাম। সন্ধ্যার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। মানুষ সস্তা পেয়ে বেশি বেশি ইলিশ মাছ কিনেছেন। আগে কেজি ওজনের এক হালি ইলিশ ৪ হাজার টাকায় বিক্রি করেছি।’

কাওরান বাজার মাছ ব্যবসায়ী সমিতির নেতা মোহাম্মদ সাজু জানান, বিগত সময়ের চেয়ে ইলিশ মাছ বেশি বিক্রি হচ্ছে। দামে সস্তা হওয়ায় ক্রেতারা অন্য মাছের তুলনায় ইলিশ মাছ বেশি কিনছেন। ইলিশের চাহিদা বেড়ে যাওয়ায় অন্যান্য মাছের চাহিদাও কমে গেছে। ক্রেতারা বেশ উৎসাহ নিয়ে ইলিশ কিনছেন বলে জানান তিনি।

এদিকে, মোহাম্মদ মুফিদুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, ‘ইলিশের দাম এখন সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার নাগালে। আগের চেয়ে দাম কম। তাই, কিনতে পারছি।’ 

তবে ইলিশ কেনাকাটার উৎসব চললেও রয়েছে আরেক আতঙ্ক। ইলিশের মতো দেখতে ‘সার্ডিন’, ‘চন্দনা’ মাছও ইলিশ মাছ বলে বিক্রি করা হচ্ছে কিনা তা নিয়ে শঙ্কাও আছেন ক্রেতারা। সে কারণে একটু নেড়ে-চেড়ে দেখেশুনে কিনছেন তারা। বিক্রেতারও ‘পদ্মার ইলিশ’ বলে ক্রেতাদের দৃষ্টি আর্কষণে হাকডাক দিচ্ছেন।

শুধু বাজার নয়, ইলিশ কিনতে কেউ কেউ চলে যাচ্ছেন মাওয়া ঘাট কিংবা চাঁদপুরেও। মাহমুদুল হাসান ঢাকা থেকে চাঁদপুর গিয়ে বৃহস্পতিবার প্রায় ২০টি ইলিশ মাছ কিনে এনেছেন। তিনি বলেন, ‘ঢাকার চেয়ে চাঁদপুরে এখন ইলিশের দাম অনেক কম। ৯০০ গ্রাম থেকে এক কেজি ওজনের প্রতিটি ইলিশ মাত্র ২৬০ টাকা দরে কিনেছি।’

আলোচনায় ইলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইলিশ নিয়ে চলছে অনেক আলোচনা। ফেসবুকে সাদ আব্দুল ওয়ালী লিখেছেন, ‘আজকে ছিল ইলিশ পর্ব। নানাদিক থেকে ইলিশের পুষ্টিগুণ রয়েছে। অনেক সুস্বাদু লাগলো। এটি আমাদের বাঙালি সংস্কৃতির একটি অংশ।’

বাজারে ইলিশের দাম কম হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে মোহাম্মদ ইকবাল হাসান লিখেছেন, ‘মমতাময়ী মা শেখ হাসিনা যখন পহেলা বৈশাখে ইলিশ মাছ নিজে খেলেন না এবং ধরতে নিষেধ করলেন, তখন বলতে শুনেছি, ইলিশ নাকি ভারতে পাচার করা হচ্ছে। এখন তাদের বলতে ইচ্ছে করে, আজ এত ইলিশ আসে কোথা থেকে? বাঙালি ভাবতে পারে, ৩০০-৪০০ টাকায় বড় ইলিশ নিয়ে বাড়ি যাবে! এত কমদামে ইলিশ পেয়ে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাচ্ছি।’

রুহুল আমিন নামে একজন লিখেছেন, ‘ঝাঁকে ঝাঁকে ইলিশ। সস্তায় ইলিশ কিনে সবাই  তৃপ্তি নিয়ে ইলিশ খাচ্ছেন। ম্যাজিস্ট্রেট, পুলিশ, মৎস্য কর্মকর্তা... যারা দিনরাত জাটকা রক্ষা করেছেন, তাদের ধন্যবাদ!’

আরও পড়ুন- 

গুলশাল হামলার আগে ৫ জঙ্গির বক্তব্যের ভিডিও প্রকাশ
ডিএমপির দেওয়া তথ্য ফরম: ২০ লাখ পরিবারের সাড়া

/সিএ/এবি/এসটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম