‘ভালো শিক্ষককে ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৩৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪০

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বক্তৃতা রাখছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষাক্ষেত্রে কোচিং বাণিজ্য বন্ধে অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেছেন, ভালো শিক্ষকদের ক্লাসরুমেই ভালো হতে হবে, কোচিং সেন্টারে নয়। কতিপয় শিক্ষক নামধারী অসাধু ব্যক্তি পরিচালিত কোচিং বাণিজ্যের বিরুদ্ধে অভিভাবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিভাবকরা এগিয়ে এলে ক্লাসরুম শিক্ষা কার্যক্রমে এসব শিক্ষকের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘব করা সম্ভব হবে।
রবিবার পুরনো ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
কোচিং সেন্টার বন্ধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অভিভাবকদের সহযোগিতা পেলে এ ধরনের শিক্ষক নামধারীর কোচিং ব্যবসা সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা ও প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা শিক্ষার্থীদের ক্লাসরুমে না পড়িয়ে কোচিং সেন্টারে ট্র্যাপ করবেন- এটা মেনে নেওয়া যায় না’।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় আরও বলেন, ‘নতুন বেতন স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন ভাতাও দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে। সৃজনশীল পদ্ধতিসহ ক্লাসরুমে শিক্ষাদানের আধুনিক প্রযুক্তির ওপর শিক্ষকরা সারা বছর বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। হাতেগোনা কিছু শিক্ষকের ব্যবসায়ী মনোবৃত্তির জন্য বিপুল সংখ্যক নিবেদিতপ্রাণ শিক্ষকের এ অবদান ম্লান হচ্ছে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শেখ আবদুল কুদ্দুস, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ প্রমুখ।

/আরএআর/টিএন/আপ-এইচকে/

পড়ুন: দুর্ঘটনায় মৃত্যুর দায় স্বীকার করছি: সংসদে ওবায়দুল কাদের

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম