নৌ মন্ত্রণালয়ের প্রকল্প তদন্ত করবে সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৪৯আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৬, ১৯:৫২

সংসদীয় কমিটির বৈঠক

 

 

নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কোনও ধরনের অনিয়ম হয়েছে কিনা তা তদন্তসহ চলমান প্রকল্পগুলোর কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এজন্য মুহিবুর রহমান মানিককে আহ্বায়ক এবং সামশুল হক চৌধুরী ও নিলুফার জাফরউল্লাহকে সদস্য করে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।

বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মুহিবুর রহমান, তাজুল ইসলাম ও সামশুল হক চৌধুরী অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। 

বৈঠক সূত্র জানায়, বাস্তবায়ন, মূল্যায়ন ও পরীক্ষণ বিভাগের প্রতিবেদনের ভিত্তিতে কমিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রকল্প পরিদর্শন ও অনিয়ম হয়েছে কিনা তা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। 

জানতে চাইলে কমিটির সদস্য মুহিবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অনেকগুলো প্রকল্প চলমান আছে। কমিটির কাছে কিছু অভিযোগ এসেছে। সে জন্য কমিটি প্রকল্পগুলো সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে জানানো হয়েছে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ণ বিভাগ ২০১৫-২০১৬ অর্থবছরে বিভিন্ন মন্ত্রণালয়ের ৭০৫টি প্রকল্প পরিদর্শন করে। সংসদীয় কমিটি সব মন্ত্রণালয়ের অধীন প্রকল্পগুলো সঠিকভাবে মনিটরিং করা, প্রকল্পগুলোর আর্থিক ও ভৌত অগ্রগতি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ হবে কিনা, সে সম্পর্কে প্রতিবেদন জমা দিতে বলেছে।

 /ইএইচএস/টিএন/

আরও পড়ুন: চিড়িয়াখানায় বেড়াতে গিয়ে এসিড হামলার শিকার এক নারী

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম