বনানীত জন্মদিনের প্রোগ্রামে বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে লাল মিয়া নামে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।
পলমল গ্রুপের নিরাপত্তা ব্যবসস্থাপক মোস্তফা মুরাদ ইমরান জানান, রাজধানীর বনানী এলাকার রোড ২৫/এ এর ৬/৮ নম্বর বাড়িতে পলমল গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নাসির শিকাদরের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে বেলুন দিয়ে ঘর সাজানোর জন্য লাল মিয়াকে আনা হয়। বাসার সামনে বেলুন ফোলানোর সময় বেলা আড়াইটার দিকে হঠাৎ বিকট শব্দে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়।
/এইচকে/








