‘ভারত-পাকিস্তান যুদ্ধ হলে এর প্রভাব বাংলাদেশেও পড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০১৬, ১৭:৫৮আপডেট : ০২ অক্টোবর ২০১৬, ১৮:১৩

গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে তার প্রভাব বাংলাদেশেও পড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশ দুটিকে কূটনৈতিকভাবেই সমস্যা মোকাবিলার পরামর্শ দিয়েছেন তিনি। রবিবার বিকাল চারটার দিকে গণভবনে কানাডা ও যুক্তরাষ্ট্রে পক্ষকালব্যাপী সফরের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে কানাডা সফরে বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক এবং যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়াসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন তিনি।

পরে প্রশ্নোত্তর পর্বে ইটিভির প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুলের উত্থাপিত প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মনজুরুল আহসান বুলবুল প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, ‘এর আগে ভারত-পাকিস্তানে যখন যুদ্ধাবস্থা তৈরি হয়েছিল তখন আপনি (প্রধানমন্ত্রী) ওই দুটি দেশ সফর করে বলেছিলেন তারা যেন এরকম পাগলামি না করে। এবার আবারও দুই দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এ অবস্থায় বাংলাদেশের অবস্থান কী হবে?

এ প্রশ্নের সরাসরি উত্তর না দিলেও প্রধানমন্ত্রী বলেন, ‘আমি চাই না দেশ দুটির মধ্যে উত্তেজনা সৃষ্টি হোক। সংঘাত হলে এর প্রভাব বাংলাদেশের ওপরেও পড়বে। সংঘাত হোক তা আমাদের কাম্য নয়।’

এর আগে চ্যানেল আই-এর সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম জানতে চান বাংলাদেশ পাকিস্তানকে বাদ দিয়ে সার্ক সম্মেলনের চিন্তা করছে কিনা?

এ প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। সেই পাকিস্তান ১৯৭৪ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে বাধ্যও হয়েছে। কিন্তু, আমরা যখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু করি তখন তারা এ বিচার বাধাগ্রস্ত করতে চেয়েছে। এটা নিয়ে নানা ধরনের মন্তব্য করে ও বিবৃতি দিয়ে এই বিচারের সমালোচনা করেছে। তাই আমরা এর তীব্র প্রতিবাদ করেছি। সম্প্রতি পাকিস্তান যেহেতু একই ধরনের মন্তব্য করেছে তাই আমরা সার্ক শীর্ষ সম্মেলনে যাচ্ছি না। বিষয়টি সার্কের চেয়ারপারসন নেপালকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশসহ চারটি দেশ সেখানে যাচ্ছে না। সাতটির মধ্যে চারটি দেশই যদি না যায় তাহলে সম্মেলন হবে কী করে? তিনি বলেন, যে কোনও দুটি দেশের মধ্যে মতবিরোধ বা চিন্তার ভিন্নতা থাকতে পারে। তাই আমরা পাকিস্তানের প্রতিবাদ জানিয়েছি।

/টিএন/

আরও পড়ুন: দল নতুন নেতৃত্ব নির্বাচন করলে সানন্দে মেনে নেব: শেখ হাসিনা

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম