‘বদরুল ছাত্রলীগের কেউ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৫:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৯:০১

ছাত্রলীগ নেতা বদরুল আলম  

সিলেটে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত শাবিপ্রবির ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম বাংলাদেশ ছাত্রলীগের কেউ নয় বলে মন্তব্য করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন। তিনি বলেন, ‘ছাত্রলীগের গঠনতন্ত্রে লেখা আছে কোনও কর্মী কাজে যোগ দিলে ও বিয়ে করলে তার সদস্যপদ অটোমেটিক বাতিল হয়ে যায়।’

মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির কোপে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসকে দেখতে এসে তিনি এসব কথা বলেন।  

জাকির হোসেন বলেন, ‘আপনারা এরই মধ্যে দেখেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের এক প্রেস রিলিজে বলা হয়েছে, বদরুল বিশ্ববিদ্যালয়ের কোনও কর্মকাণ্ডে যুক্ত নয়। সে বর্তমানে সুনামগঞ্জের ছাতকের আলহাজ্ব আয়াতুর রহমান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত রয়েছে। সুতারাং সে গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগের কর্মী নয়।’

প্রসঙ্গত, গত ৮ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত বর্ধিত কমিটিতে প্রথম সহ-সম্পাদক হিসেবে বদরুলের নাম মনোনিত করা হয়েছিল।

ছাত্রলীগ নেতা জাকির হোসেন

তিনি আরও বলেন, ‘আমরা বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নার্গিসের পরিবারের কোনও সহযোগিতার প্রয়োজন হলে আমরা আছি। এমনকি বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার ক্ষেত্রে দরকার হলে তাকে আমরা সাহায্য করবো। আর কারও ব্যক্তিগত কর্মের দায়ভার ছাত্রলীগ নেবে না।’

সোমবার বিকালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিতে এমসি কলেজ ক্যাম্পাসে গিয়েছিলেন নার্গিস। পরীক্ষা দিয়ে বের হয়ে আসার সময় চাপাতি দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেন ছাত্রলীগ নেতা বদরুল। পরে অন্য শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন

ছাত্রলীগ নেতার ‘জঙ্গি’ নৃশংসতা

ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত ছাত্রী লাইফ সাপোর্টে

/জেএ/এমডিপি/বিটি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের