নার্গিসের চিকিৎসার ব্যয় বহন করছেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৬:৩১আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৩

মাহবুব উল আলম হানিফ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী নৃশংস হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম। প্রধানমন্ত্রী তার দফতরের মাধ্যমে নিয়মিত নার্গিসের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলেও জানান এই নেতা।
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্মমেলন উপলক্ষে গঠিত দফতর উপকমিটির রংপুর বিভাগের প্রস্তুতি সভায় এ কথা জানান তিনি।
সভায়  মাহবুবউল আলম বলেন, আমরা প্রার্থনা করি খাদিজা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আপনারা হয়তো জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন। এ ঘটনার সাথে যে জড়িত বদরুলকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। অপরাধী যেই হোক, সে ছাত্রলীগ, যুবলীগ নাকি ছাত্রদল যুবদল, আমাদের কাছে তা বিবেচ্য বিষয় নয়।
তিনি আরও বলেন, অপরাধীর কোনও পরিচয় থাকতে পারে না। তাকে আইনের আওতায় আনা হয়েছে। তাকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে যেন ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারের ভাবর্মূতি ক্ষুন্ন এবং দেশের মানুষের অনুভূতিতে আঘাত করতে না পারে।
মাহবুবউল আলম হানিফ বলেন, আমরা বিশ্বাস করি বদরুলকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবো।

সভায় আরও উপস্থিত বলেন, আওয়ামী লীগের সভাপতি-লীর সদস্য ও দফতর উপ-কমিটির আহ্বায়ক ওবায়দুল কাদের, কমিটির সদস্য আব্দুল মান্নান, এ কে এম এনামুল হক শামীম, এস এম কামাল হোসেন ও মাহমুদুল হাসান রিপন।

/পিএইচসি/এইচকে/

পড়ুন: ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান নার্গিসের বাবা

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক