ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান নার্গিসের বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৬, ১৫:৩২আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৫:৩৯

নার্গিসের বাবা মাসুক মিয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার চেয়েছেন খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ‘আর কোনও বদরুলের হাতে যেন কোনও নারী নির্যাতিত না হয়।’

বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে তিনি এসব কথা বলেন। আজ  সকালে মাসুক মিয়া সৌদি আরব থেকে দেশে এসেছেন।

এদিকে, চীন থেকে দেশে এসেছেন নার্গিসের ভাই শামীম আহমেদ। তিনি জানান, অপারেশনের পর নার্গিসের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ৭২ ঘণ্টা পার না হলে সার্বিক অবস্থা বোঝা যাবে না।

উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি  কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন। বৃহস্পতিবার ৭২ ঘণ্টা শেষ হবে।

আরও পড়ুন: 

আদালতে দায় স্বীকার: নার্গিসকে কোপাতে আড়াইশ’ টাকায় চাপাতি কেনে বদরুল  

মেয়েটি ফিরে আসুক

কোপানোর আগে দেওয়া স্ট্যাটাসে যা বলেছে বদরুল 

চাপাতি হাতে শেষ বোঝাপড়া!

আর কত নার্গিস মরলে আমরা নিরাপত্তা পাব?

অস্ত্রোপচার শেষে নিবিড় পরিচর্যায় নার্গিস

/সিএ/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম