বিকালে নার্গিসের অবস্থা জানাবেন চিকিৎসকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১০:৩০আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১০:৩৯

খাদিজা আক্তার নার্গিস ছাত্রলীগ নেতার চাপাতির কোপে গুরুতর আহত খাদিজা বেগম নার্গিসের সর্বশেষ পরিস্থিতি আজ শুক্রবার (৭ অক্টোবর) বিকালে জানাবেন চিকিৎসকরা। চিকিতসকদের দেওয়া ৭২ ঘন্টার পর্যবেক্ষণের সময় শেষ হচ্ছে বিকালে। এরপরই নার্গিসের চিকিৎসার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন খাদিজার মামা মো. আবদুল বাসিত।

মো. আবদুল বাসিত জানান, ‘৭২ ঘণ্টা আজ বিকালে শেষ হচ্ছে। এরপর ডাক্তাররা পরীক্ষা নিরিক্ষা করে দেখবেন তার অবস্থা।’

এদিকে স্কয়ার হাসপাতলে সূত্রে জানা গেছে, নার্গিসের শারীরিক অবস্থা বিষয়ে একটি ব্রিফিং করা হতে পারে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের এমসি কলেজের শিক্ষার্থী নৃশংস হামলার শিকার খাদিজা আক্তার নার্গিসের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম। প্রধানমন্ত্রী তার দফতরের মাধ্যমে নিয়মিত নার্গিসের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন বলেও বৃহস্পতিবার জানান এই নেতা।

এর আগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বদরুলের বিচার চান খাদিজা আক্তার নার্গিসের বাবা মাসুক মিয়া। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি বলেন, ‘আর কোনও বদরুলের হাতে যেন কোনও নারী নির্যাতিত না হয়।’

বৃহস্পতিবার স্কয়ার হাসপাতালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার সকালে মাসুক মিয়া সৌদি আরব থেকে দেশে এসেছেন।

এদিকে, নার্গিসের ভাই শামীম আহমেদ জানান, অপারেশনের পর নার্গিসের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে ৭২ ঘণ্টা পার না হলে সার্বিক অবস্থা বোঝা যাবে না। তিনিও বোনের ওপর হামলার খবর পেয়ে সম্প্রতি চীন থেকে দেশে এসেছেন।

উল্লেখ্য, গত সোমবার (৩ অক্টোবর) শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম সিলেট এমসি  কলেজের পুকুর পাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে। প্রথমে তাকে সিলেটে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে তাকে ঢাকায় আনা হয়। এদিন দুপুরে স্কয়ার হাসপাতালে  অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রাখেন।

আরও পড়ুন- 


মানুষ তো মানুষেরই জন্য

/সিএ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম