সাম্প্রদায়িকতার বিষদাঁত উপড়ে ফেলবো: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৬, ১২:৩৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৬, ১২:৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনা আমাদের শত বছরের ঐতিহ্য। এই ঐতিহ্য এ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য একটি মহল প্রক্রিয়া চালাচ্ছে। আমরা জানিয়ে দিয়েছি, যে যাই করুক এখানে কোনও সাম্প্রদায়িক কথা বলতে দেওয়া হবে না। যারা সাম্প্রদায়িকতা চালাচ্ছে তাদের বিষদাঁত আমরা উপড়ে ফেলবো। কোনও সন্ত্রাস জঙ্গিবাদ এদেশে চলবে না।’  

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন এর জাতীয় সম্মেলন ও পঞ্চম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। শুক্রবার এই সম্মেলনের উদ্বোধন করেন আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মোহাম্মদপুরে আসাদ এভিনিউয়ের সিবিসিবি সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ দেশটা অসাম্প্রদায়িক। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাষ্ট্রের চেতনা এগিয়ে নিয়ে যাচ্ছেন তার যোগ্য উত্তারসূরি শেখ হাসিনা। তার ছেলেও আমাদের দেশের মুখ উজ্জ্বল করছেন।’

তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এমনকি আলেম সমাজও জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে।

আরও পড়ুন- 

মানুষ তো মানুষেরই জন্য

/জেইউ/এফএস/   

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম