পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেছেন, বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে কোনও হুমকি নেই। সোমবার সকালে পুলিশ সদর দফতরে স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে এ মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূত ইদোয়ার্দো দে লেইগ্লেসিয়া ওয়াই দেল রোসাল তাদের নাগরিকদের জন্য পুলিশের গৃহীত নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি পুলিশের এ সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।
আইজিপি বলেন, ‘বাংলাদেশে বিদেশিদের বসবাসের ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে কোনও হুমকি নেই।’ তিনি স্পেনের নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূত পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন। এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামানও উপস্থিত ছিলেন।
/আরজে/এআরএল/
আরও পড়ুন:
মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ: উত্তীর্ণ ২৯ হাজার ১৮৩








