শিশুটি এলো, মৃত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ১৬:৪৭

শিশুটি এলো, মৃত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সের চাপায় আহত হন ঝিনাইদহের সূর্য বেগম (৩০)। গর্ভে ছিলো ছয় মাসের সন্তান; দুর্ঘটনায় মায়ের গর্ভেই মৃত্যু হয় তার। পরে অস্ত্রোপচার করে মৃত সন্তানকে মায়ের গর্ভ থেকে বের করা হয়। সূর্য বেগম বর্তমানে ঢামেক হাসপাতালে ভর্তি।

সূর্য বেগমের বাড়ি ঝিনাইদহের মহেশপুরে। স্বামীর নাম জাকির হোসেন।

শনিবার সকালে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পুলিশ ক্যাম্পের সামনে অ্যাম্বুলেন্স চাপায় শিশুসহ তিনজন নিহত হয়। আহত হয় পাঁচজন। আহতদের মধ্যে ছিলেন ছয় মাসের অন্তঃসত্ত্বা সূর্য বেগম ও তার পাঁচ বছরের ছেলে সজীব। সূর্য বেগমকে ঢামেক হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচার করা হলে মৃত সন্তান প্রসব করেন তিনি।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, সকালে ঢামেকের জরুরি বিভাগের ফটক দিয়ে ঢোকার সময় অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে আশেপাশের লোকজনকে চাপা দেয়। পরে গাড়িটি দেয়ালে ধাক্কা খায়। ঘটনাস্থলেই শিশুসহ দুজন মারা যায়। গোলেনুর বেগম নামের এক নারীর মৃত্যু হয় বিকাল তিনটার দিকে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অ্যাম্বুলেন্সটি ঢামেকের এক স্টাফের। ঘটনার সময় সেটি চালাচ্ছিল হেলপার সোহেল। তাকে পুলিশ আটক করেছে।

/এআইবি/এআরএল/

আরও পড়ুন: 

একই নম্বর কখনও আইএস, কখনও আনসারুল্লাহ!

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম